প্রকাশিত: Mon, Jan 9, 2023 2:50 AM
আপডেট: Fri, Jun 12, 2026 10:05 AM

প্রতিষ্ঠানের বাস্টারডাইজেশন বাংলাদেশের প্রধান সমস্যা!

মুরাদুল ইসলাম

সাকিব যে বিপিএলের ম্যাচে আম্পায়ারের দিকে উত্তেজিত হইয়া গেলো, ওয়াইড না দেওয়ায়, এইটারে আপনে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ডেকাডেন্সের প্রতীক হিসাবে দেখতে পারেন। সাকিব এটা কেন করলেন? কারণ তিনি ওই প্রতিষ্ঠানরে মানেন না।  তিনি প্রতিষ্ঠানের চাইতে বড় হইয়া গেছেন। তাই জেন্টলম্যানের গেইম হিসাবে পরিচিত ক্রিকেটে সে অবলীলায় এটা করে। তিনি জানেন এই প্রতিষ্ঠান উইক ও নষ্ট। কেন নষ্ট, আয়রনিক্যালি, কারণটা হলো, তার মতো এইরকম আরো অনেকের পাওয়ার দেখানোর ভেতরে বাহিরে বর্তমান। শৃঙ্খলা নাই, মেরিটোক্রেসি নাই। প্রতিষ্ঠানের ব্যর্থতা, এখানে প্রতিষ্ঠানের চাইতে বড় ক্ষমতাবানেরা তৈরি হয়। যারা আইন, অর্থব্যবস্থা, শিক্ষা, সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানরে কলুষিত করে ফেলছে। প্রতিষ্ঠানের বাস্টারডাইজেশন বাংলাদেশের প্রধান সমস্যা। প্রতিষ্ঠান ফিক্স না করলে দেশের কোনো ভালো ভবিষ্যৎ নাই। ফেসবুক থেকে